জাকারবার্গকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী মাস্ক

২ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৯  
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এখন আর বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী নেই। তাকে টপকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী এখন ইলন মাস্ক। ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেস্কে সোমবার তৃতীয় স্থান অধিকার করেছেন ইলন মাস্ক। ৩১ আগস্টে মাস্কের মোট সম্পদের পরিমান ১১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফলে জুকারবার্গের চেয়ে ৪ বিলিয়ন ডলারে এগিয়ে গেছের মাস্ক। বরাবরের মতোই তালিকার প্রথম অবস্থানে রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বোজোস। তার সম্পদের পরিমান ২০২ বিলিয়ন ডলার। ডিবিটেক/বিএমটি